গ্রেফতারিকে চ্যালেঞ্জ, হাইকোর্টে সুজিত বসু

Spread the love

রোজদিন ডেস্ক : ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। আজ শুক্রবার হাইকোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হতে পারে। সূত্রের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। টাকার বিনিময়ে পুরসভায় নিয়োগের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তে গত ৬ এপ্রিল, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে বিধানসভা ভোট পর্বের মধ্যে একাধিকবার ইডির হাজিরার নোটিস পান সুজিত। গত ১১ মে প্রাক্তন মন্ত্রীকে দীর্ঘ জেরা শেষে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*