ভয় দেখাচ্ছেন মমতা, প্রচার থেকে তাঁকে সরানোর দাবি তুলে নির্বাচন কমিশনে নালিশ ঠুকলো বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের প্রচারে বেরিয়ে জনতাকে ভয় দেখাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে তাঁকে প্রচার থেকে সরানোর দাবি জানালো বিজেপি। বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও কিরেন রিজিজু এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। তাৃদের অভিযোগ, প্রত্যেক ভোটারকে ভয় দেখানো হচ্ছে। প্রতিনিয়ত বলা হচ্ছে নির্বাচন কমিশন তো ক’দিনের জন্য। এসবই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝে গিয়েছেন হারছেন, বাংলার জনগণ তাঁকে হারাবেন এবার, সেই হারের ভয়ে এই ধরনের কথা বলছেন। ভোটারদের ভয় দেখানোরও চেষ্টা করছেন। সে কারণেই তাঁরা নির্বাচন কমিশনের কাছে ৬টি দাবি তুলেছেন। সুকান্ত বলছেন, ন্যায় সংহিতা অনুসারে তিনি থ্রেট করেছেন, জীবনহানির থ্রেটও দিয়েছেন, তার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। তাঁকে প্রচার থেকে বাদ দেওয়ারও আবেদন জানিয়েছি। তিনি অভিযোগ করেন, একজন বর্তমান মুখ্যমন্ত্রী নাকি বলছেন,যাঁরা বিজেপিকে ভোট দেবে, ভোটের পর তাঁদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে, আমি বিজেপি করি না। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, যাতে সকলে বাড়ির সামনে ডিক্লারেশন দেন, যে সেই ব্যক্তি বিজেপি করে না, বিজেপিকে সাপোর্টও করি না। এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে প্রচার থেকে সরানোর দাবি জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*