রাজারহাটের এক ভাড়া বাড়িতে বিস্ফোরণ, হতাহতের খবর নেই, সিসিটিভি ফুটেজে ঘনাচ্ছে রহস্য

Spread the love

প্রতিবেদন: উত্তর ২৪ পরগনার রাজারহাটে দক্ষিণনারায়নপুরে একটি চারতলা বাড়ির একতলার ঘরে আচমকা বিস্ফোরণ। শুক্রবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান বোমা ফেটেই বিস্ফোরণ। বিস্ফোরণে একতলার দু’টি ঘরই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গিয়েছে জানলা, পাখা। পুলিশ সূত্রে খবর, ওই বাড়ির নিচের তলার ঘরটি কিছুদিন ধরে ভাড়া দেওয়া ছিল।ঘটনার পর স্থানীয় বিধায়ক পীযূষ কানেরিয়া বলেন, গতকাল রাতেই খবর পেয়েছি। পুলিশ তদন্ত করছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই ফুটেছে রহস্য আরও বেড়েছে। দেখা গিয়েছে, ঘটনার আগে শুক্রবার সন্ধ্যায় এক যুবক ব্যাগ নিয়ে ওই ঘরে ঢুকছে। ওতেই কী তাহলে বোমা ছিল, উঠছে প্রশ্ন। ওই যুবক ঢোকার পরই বিস্ফোরণ ঘটে বলে অভিঢ়োগ। ঘটনায় ওই যুবকও জখম হয়েছেন। তাকে জেরা করছে পুলিশ। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় কোনও ক্ষয় ক্ষতির খবর নেই। এলাকায় অবশ্য আতঙ্ক রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*