প্রতিবেদন: যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে। নিজেদের জালে জড়িয়ে যাচ্ছে তৃণমূল। এবার তাদের নতুন করে বিড়ম্বনা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবার এক বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূল কংগ্রেসের একটি অ্যাকাউন্টে থাকা ১৬৪ কোটি টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলল ইডি। সূত্রের খবর, ওই অ্যাকাউন্টে থাকা টাকার উৎস জানতে চেয়ে ইতিমধ্যে ওই বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ইডি। তাদের দাবি, ওই অ্যাকাউন্ট থেকে অনেকগুলি সন্দেহজনক লেনদেন হয়েছে। সেই সমস্ত টাকা কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছে, সবটাই এখন জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে হেলিকপ্টার ও বিমান ভাড়া নিয়ে যে বিপুল টাকার লেনদেন হয়েছে তা নিয়েও নজরদারি চালাচ্ছে ইডি। ইডির অবশ্য দাবি, তৃণমূলের সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। কয়েকটি অ্যাকাউন্ট এখনও খোলা আছে।

Be the first to comment