- শারীরিক অবস্থার অবনতি, গোটা দেশের উদ্বেগ বাড়িয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হল অনশনরত পরিবেশবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে।
- এদিন সকালে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশন করছেন সোনম।
- নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আগামী ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছিলেন সোনম ওয়াংচুক।
- সোনম হাসপাতালে ভর্তি হতেই অনশনে বসার ঘোষণা ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকের।
- শুক্রবার ভর সন্ধেয় রাজারহাটের এক চারতলা বাড়ির নিচতলায় আচমকা বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে ঘনাচ্ছে রহস্য। তদন্তে পুলিশ।
- বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূলের একটি অ্যাকাউন্টে রয়েছে ১৬৪ কোটি টাকা। সেই অ্যাকাউন্টে একাধিক সন্দেহজনক লেনদেন, দাবি ইডির।
- ওই অ্যাকাউন্টের লেনদেনের হদিশ পেতে এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চিঠি দিল ইডি।
- পুলিশি তৎপরতায় ঘরে ফিরলেন নিখোঁজ শুটার দময়ন্তী সেন। শনিবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
- মেয়েকে ফিরে পেয়ে খুশি বাবা-মা, খোলসা করলেন না মেয়ের অন্তর্ধান রহস্য।
- মঙ্গলবার থেকে রাজ্যে বাড়বে ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করল হাওয়া অফিস।
- ফাইনালে ওঠার পর মাঠে ফকল্যান্ড সংক্রান্ত পোস্টার নিয়ে আর্জেন্টাইনদের সেলিব্রেশন। কী শাস্তি হতে পারে, খতিয়ে দেখছে ফিফা। আজই হতে পারে সিদ্ধান্ত।
- আগামী বিশ্বকাপ ফাইনাল, মেসি বনাম ইয়ামাল, ডুয়েলের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Be the first to comment