অভিষেক ব্যানার্জির আমতলার কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক :

অভিষেক ব্যানার্জি আমতলার কার্যালয় আজ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। বহুদিন ধরেই ওখানে নানারকম কার্যকলাপ হোত বলে স্থানীয় মানুষদের অভিযোগ। এই ছাড়া এই বিশাল পাঁচ তলা ভবনের কোন বৈধ পরিকল্পনা ও ছিল না বলে জানা যায়।

আজ সকাল থেকে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এই ভবনের সামনে আসে। গার্ড ওয়াল দিয়ে সামনের রাস্তা ঘিরে দেওয়া হয়। এই দেখেই স্থানীয় মানুষ জনের কৌতুহল তুঙ্গে ওঠে।। জমতে থাকে ভিড়। এরপর একে একে বুলডোজার আসে। শুরু হয় ভাঙার কাজ।

এলাকার মানুষ এতে খুশি। এই কার্যালয় দুষ্কৃতি দের আখড়া ছিল বলে তাঁদের অভিযোগ। আর অভিষেক ব্যানার্জি এলে তাঁদের দুর্ভোগ চরমে উঠতো। রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হোত। আসতে দেওয়া হোত না যানবাহনও। বিরাট পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন থাকতো।

পালাবদলের রাজ্যে এই কার্যালয় ভাঙায় খুশি তাঁরা সকলেই।

এই ভবন ভাঙার আগে লিপস এন্ড বাউন্ডস কে নোটিশ দেওয়া হলেও তারা কোন জবাব দেয় নি বলে প্রকাশ।

ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, এই ভবন অবৈধ। নানা দুষ্কর্ম এখান থেকে চালানো হোত।

এর মালিককেও জেলে পোরা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*