পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. সোমবার জল্পেশ মন্দিরে পুজো দিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সময়ে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে মন্দির সূত্রে খবর।
  2. রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের ভাড়াবাড়িতে বিস্ফোরণের ঘটনায় ওই বাড়িতে পৌঁছল এনআইএ।
  3. শনিবার আরজি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ইমারজেন্সি ওয়ার্ডে যান তিনি।
  4. বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস। বেআইনিভাবে ওই অফিস তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
  5. পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলেকে নিয়ে এলাকায় ঘুরল পুলিশ।  তদন্তকারীদের দাবি, একাধিক মামলার সূত্র ধরে তাঁকে জেরা করা হচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই শনিবার পানিহাটির বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে ঘটনাস্থল চিহ্নিতকরণ ও ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
  6. বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার বহুদিনের বিতর্কিত সরকারি জমি অবশেষে দখলমুক্ত করার উদ্যোগ নিল জেলা প্রশাসন।
  7. ২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার নিখোঁজ শ্যুটার দয়মন্তী সেন। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী, জানাচ্ছেন শ্যুটারের বাবা।
  8. শনিবার সকালে চিল্কিগড়ে ডুলুং নদীর উপর থাকা সেতুটির উপরে উঠে যায় ডুলুং নদীর জল। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে পারাপার।
  9. উত্তর ২৪ পরগনার মসলন্দপুরে গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মগরা–মসলন্দপুর রোডে অভিযান চালিয়ে একটি পণ্যবাহী গাড়ি আটক করে মসলন্দপুর তদন্তকেন্দ্রের পুলিশ। গাড়ি থেকে উদ্ধার করা হয় ৭টি গবাদি পশু, যার মধ্যে রয়েছে ৩টি গোরু ও ৪টি বাছুর।
  10. তোলাবাজি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মহম্মদ রুস্তম।
  11. বাঁকুড়া জেলার বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নং জাতীয় সড়কের উপর গঙ্গাজলঘাঁটি থানার অন্তর্গত দুর্লভপুর উড়ালপুলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক যুবকের।
  12. আগামীকাল সর্বদলীয় বৈঠকে ডাক পেল এনসিপিআই। কাকলী ঘোষ দস্তিদার কে ফোন করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু।
  13. কালীঘাট ছেড়ে চলে যাওয়া কোনও নেতা যদি ফিরে আসেন তাহলে এক ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ করে দেবেন। ঠিক এই ভাষাতেই শনিবার কুণাল ঘোষেকে পাশে নিয়ে বিদ্রোহী তৃণমূলীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  14. সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ১৬৪ কোটির হিসেব জানতে চেয়ে চিঠি।
  15.  আমেদাবাদের বস্ত্রাল এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মৃত কমপক্ষে ৮ এবং আহত ১৫।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*