প্রতিবেদন: যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন দলের সেইসব নেতা, বিধায়ক, সংসাদদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আপনারা ফিরে আসুন কথা দিচ্ছি আমি এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করবো। এই ভাষাতেই এদিন কালীঘাটে দাঁড়িয়ে বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে তিনি বলেন, আমাকে নিয়ে এত সমস্যা, ঠিক আছে, তাহলে আপনারা চলে আসুন আমি চলে যাচ্ছি। কবে আসবেন? আজ আসবেন? কাল আসবেন? আমি ২৪ ঘণ্টার মধ্যে চলে যাব। ছেড়ে দিন ২৪ ঘন্টা, আমি বলছি, এক ঘন্টার মধ্যেই ছেড়ে চলে যাব। কিন্তু জানি আপনারা ফিরতে পারবেন না। কারণ ফিরলে আপনাদের বিপদ আছে, তাই সেটা আপনারা পারবেন না। চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের পার্টি অফিস ভাঙা নিয়েও এদিন সাংবাদিকদের সামনে ফুঁসে উঠেন তৃণমূল সাংসদ। বলেন, পার্টি অফিস আমাদের কাছে মন্দিরের মতো। আমরা এটা নিয়ে কোর্টে আইনি লড়াই করছি। এটা কোনও বেআইনি কাজ নয়। কোনও সরকারি জায়গা দখল করে করা হয়নি। নিজেদের জায়গায় করা হয়েছে। তার অনুমোদিত প্ল্যান আছে। কিন্তু তারপরও আপনারা গায়ের জোরে বুলডোজার পাঠিয়ে ভেঙে দিলেন। ওখানে গেরুয়া পাঞ্জাবি পড়ে বিজেপির লোকেরা নৃত্য, করল, লাড্ডু বিতরণ করা হল। ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙ্গা হল, সব ভিডিও আমাদের কাছে তোলা আছে। একজনকেও ছাড়া হবে না। আইনের হাত কিন্তু অনেক লম্বা। আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে। আমরা এর দেখে ছাড়বো। যা যা ঘটেছে তার সমস্ত ভিডিও আমরা প্রধান বিচারপতির ওএসডিকে মেল করে পাঠিয়েছি। এই নিয়ে আমরা আইনি লড়াই শুরু করব। যারা ভাবছেন এসব করে পার পেয়ে যাবেন ভুলে যাবেন না আমরা কিন্তু এই লড়াই থেকে সরছি না।

Be the first to comment