রোজদিন ডেস্ক : কসবার জনবহুল বিশ্বাসপাড়ায়৷ আচমকাই বিস্ফোরণের শব্দে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবারের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে কাটা ছেঁড়া। স্থানীয় সূত্রের খবর, ওইদিন হঠাৎই প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকা৷ একটি বাড়ির একতলার ঘরে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন বসতিপুর্ণ অঞ্চলে কি করে এই বিস্ফোরণ হল পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাড়ির কেউ ইউটিউব দেখে বাজি বানানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনা হয়। এতে তিনি আহত হন। এক দম্পতি, কন্যা-সহ ওই বাড়িতে থাকেন৷ ঘটনার সময় বাড়ির মহিলা কর্ত্রী বাড়ি ছিলেন না। তিনি এই নিয়ে কিছু বলতেও চাননি। বিস্ফোরণের তীব্রতায় ঘরের কাঁচের জানলা ভেঙে চূরমার হয়ে যায়। বাড়ির বাইরে থাকা একটি টোটো ও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
রবিবার ফরেনসিক দল ঘটনা স্থলে যেতে পারেন বলে জানা যায়।

Be the first to comment