লজিক্যাল ডিসক্রেপন্সি: শুনানির চিঠি পেলেন বিধায়ক বায়রন বিশ্বাস ও বামনেত্রী দীপ্সিতা ধর

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর শুনানিতে ডাকার নামে হেনস্তার ভুরি ভুরি অভিযোগ উঠছে। এই হয়রানির মধ্যেই এবার শুনানির নোটিস পেলেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস। বায়রন বিশ্বাস ধুলিয়ান পুরসভার যে বুথের ভোটার সেই বিএলও শনিবার সন্ধে নাগাদ তৃণমূল বিধায়কের বাড়ি গিয়ে তাঁর হাতে শুনানির নোটিস ধরান। তৃণমূল বিধায়ক বায়রনকে আগামী ২৪ জানুয়ারি দুপুর আড়াইটা নাগাদ শুনানির জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বায়রন বিশ্বাসকে নোটিস দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। দু’দিন আগে শুনানির নোটিস পেয়েছেন মুর্শিদাবাদ জেলার আর এক তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তনমন্ত্রী জাকির হোসেন। ভোটার তালিকায় বাবার নামে ছোট ত্রুটি থাকার জেরে এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন বামনেত্রী দীপ্সিতা ধরও। এর আগে লজিক্যাল ডিসক্রেপন্সি এবং আন ম্যাপড ভোটার তালিকায় নাম থাকায় এসআইআর শুনানির নোটিস পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, ক্রিকেটার মহম্মদ শামি থেকে তিনবারের সাংসদ ও অভিনেতা দেব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*