কংগ্রেসকে বিশ্বাস নয়, অনুপ্রবেশকারীদের রক্ষক ওরা, তোপ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেসকে ফের অনুপ্রবেশকারীদের রক্ষক বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ অসমে এক অনুষ্ঠানে এই কথা জানিয়ে তিনি বলেন, কংগ্রেসকে একদম বিশ্বাস নয়। দশকের পর দশক অনুপ্রবেশকারীদের রক্ষা করে এসেছে এই দল।
গতকাল মালদায় ও এই রাজ্যে অনুপ্রবেশ নিয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। নিশানা করেছিলেন তৃণমূল, রাজ্য সরকারকে। আজ অসমে এই ইস্যুতে আক্রমণ করলেন কংগ্রেসকে।


ভোটমুখি পশ্চিমবঙ্গ ও অসমে অনুপ্রবেশ সমস্যা নিয়ে তিনি ও তাঁর দল যে অনুপ্রবেশ কে বড় বিষয় করতে চায় তা স্পষ্ট।
অসমে আজ নওগাঁয় কাজিরাঙ্গায় ৬৯৫০ কোটি টাকার এলিভেটেড করিডর প্রকল্পর ভূমি পুজায় যোগ দেন তিনি। ওই জেলার কালিয়াবরে দুটি অমৃত ভারত এক্সপ্রেসের ও সূচনা করেন।
অসম থেকে আজ তিনি আবার পশ্চিমবঙ্গে আসবেন। একদা তৃণমূল কংগ্রেসের “যুদ্ধ ক্ষেত্র” সিঙ্গুরে তিনি ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন। শনিবার তিনি মালদায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন।


ওই দিনই চলে যান অসমে। সেখানে দশ হাজার বোড়ো শিল্পীর বাগুরুম্বা নৃত্য দেখেন।
ভোটমুখি এই রাজ্যগুলিতে, বিশেষত পশ্চিমবঙ্গে তিনি যে আবারও আসবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*