রোজদিন ডেস্ক :
ক্যামাক স্ট্রীট (Camac street) কান্ডে এবার সাংসদ ডেরেক ও’ব্রায়েন-কেও তলব করলো কলকাতা পুলিশ। আজ সকালে তাঁর আনোয়ার শাহ রোডের বাড়ি গিয়ে পুলিশ আধিকারিকরা নোটিশ দিয়ে আসেন। আগামীকাল তাঁকে তলব করা হয়েছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রীটের কার্যালয়ে পুরসভা ও পুলিশ ছাদের বিলবোর্ড খুলতে গিয়ে ব্যাপক বাধা পান। ওখানে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে তাঁদের বচসা, ধ্বস্তাধস্তি বাধে। ইতিমধ্যে তের জন তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছেন। আগামীকাল ডেরেক ও’ব্রায়েন-কেও তলব করা হোল। মঙ্গলবার ডাকা হয়েছে অভিষেক ব্যানার্জিকে।
ওই ভবনের মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিষেক ব্যানার্জি জোর করে তা দখল করে রেখেছেন বলে সরব মালিকপক্ষ।
বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি জানিয়েছেন, ওই বাড়ি অভিষেক ব্যানার্জির নিজের বলে তাঁদের ধারণা ছিল।

Be the first to comment