আমার বাংলা
বাংলায় প্রচার ঝড় তুলতে মোদী- যোগী
শনিবার বাংলায় প্রচার ঝড় তুলতে একই দিনে একের পর এক সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।শনিবার ২.৪৫ নাগাদ তারকেশ্বরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সভা শেষ করে উড়ে যাবেন […]
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি
মমতা বন্দ্যোপাধ্যায় ৩টি সভা ও ১টি রোড শো করবেন আজ। প্রথমে সকাল সকাল ১১টা নাগাদ রায়দিঘিতে জনসভা রয়েছে তাঁর। এরপর সকাল ১১.৪৫ নাগাদ কুলপিতে জনসভা করবেন। দুপুর ১২.৩০ তে সভা করবেন তারকেশ্বরে। দুপুর ১.৩০ টা […]
তৃতীয় দফার ভোটে ৬১৮ কোম্পানি
আগামী ৬ এপ্রিল মঙ্গলবার ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে শনিবার থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছে নির্বাচন কমিশন। রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী মজুত রয়েছে। এদের মধ্যে তৃতীয় দফার ভোটে ব্যবহার করা হবে […]
মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী আক্রান্ত
আক্রান্ত হলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী। এলাকায় প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন মতিউর রহমান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
তপসিয়ার জুতো কারখানায় আগুন
তপসিয়ার একটি জুতো কারখানায় আগুন লেগেছে। ভোরবেলায় আগুন লাগে বলে জানা গেছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।
