আমার বাংলা
বাড়ি থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাড়ি থেকে বেরোলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই নন্দগ্রামে ভাড়া বাড়িতেই ছিলেন তিনি। বেরিয়ে বুথ বুথ ঘুরে দেখবেন তিনি।
বেলা ১ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদান ৫৪.৭৮ শতাংশ
বেলা ১ টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ৫৪.৭৮ শতাংশ এবং অসমে ৪৬.৭৪ শতাংশ ভোট পড়েছে।বাঁকুড়ায় ৫৭.৮৬%, পশ্চিম মেদিনীপুর ৫৯.৩২%, পূর্ব মেদিনীপুর ৫৭.৭১%, দক্ষিণ ২৪ পরগনায় ৩৬.৪৩% ভোট পড়েছে।
বিজেপি কর্মীদের উপর হামলা
ভোট ঘিরে নানা জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের ২৩,২৪,২৯,৩০। তৃণমূলের গুন্ডা বাহিনী এই বুথগুলোতে রেগিং করছে ওর সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছেনা। তৃণমূল […]
এখনও অবধি কোনও অভিযোগ নেই, খুব সুস্থ ভোট হচ্ছে; শুভেন্দু
এবারের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে তাঁর দলের একদা সতীর্থ তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধেই ভোটযুদ্ধে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকে বুথে বুথে ঘুরে বিজেপি […]
প্রথম ৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ভোট ৩৭.৪২ শতাংশ
প্রথম ৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ৩৭.৪২ শতাংশ এবং অসমে ২৬.৯৭ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। সকাল ১১ টা পর্যন্ত দক্ষিন ২৪ পরগণায় ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৩৮.২৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৪১.৩৭ […]
