রেলকর্মীদের বোনাস, জাহাজ নির্মাণেও বিপুল বরাদ্দ-সহ একগুচ্ছ সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ বুধবার রেলকর্মীদের অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ১০,৯১,১৪৬ জন রেলকর্মীর জন্য ৭৮ দিনের উৎপাদন-ভিত্তিক বোনাস (পিএলবি) অনুমোদন করেছে। যার জন্য কেন্দ্রের মোট খরচ হবে  ১,৮৬৫.৬৮ কোটি টাকা। প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজো ও দশেরার আগে রেলকর্মীদের হাতে পৌঁছে যাবে এই বোনাস। প্রায় ১০.৯১ লক্ষ নন-গেজেটেড রেলকর্মী এই সুবিধা পাবেন। প্রতিটি কর্মীর জন্য সর্বাধিক ১৭,৯৫১ টাকা যা ৭৮ দিনের মজুরির সমতুল্য দেওয়া হবে।

এছাড়াও আজ দেশের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক পরিকাঠামো পুনরুজ্জীবনে ৬৯,৭২৫ কোটি টাকার একটি বিস্তৃত প্যাকেজ অনুমোদন করেছে। এই প্যাকেজের মূল লক্ষ্য হল, দেশের সামুদ্রিক শক্তি বৃদ্ধি, নতুন ও পুরনো শিপইয়ার্ড উন্নয়নকে উৎসাহ দেওয়া, প্রযুক্তিগত দক্ষতা ও স্কিল উন্নত করা, এবং আইন, কর ও নীতিগত সংস্কারের মাধ্যমে এক শক্তিশালী সামুদ্রিক পরিকাঠামো গড়ে তোলা। এর অধীনে শিপবিল্ডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ৩১ মার্চ ২০৩৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। যার জন্য বরাদ্দ হয়েছে ২৪,৭৩৬ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*