জন বিন্যাস খতিয়ে দেখতে কমিটি গঠন কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক: দেশে জনবিন্যাস পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার এই ঘোষণা করে বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সামাজিক স্থিতিশীলতা র ক্ষেত্রে তা অত্যন্ত জরুরি। সমাজ মাধ্যমে তিনি বলেন, দেশে অনুপ্রবেশ, অস্বাভাবিক হারে জন সংখ্যা বৃদ্ধি ইত্যাদি এই কমিটি খতিয়ে দেখবে।
অনুপ্রবেশ ও অন্যান্য কারণে অস্বাভাবিক হারে জনবিন্যাসের পরিবর্তন দেশের বর্তমান ও ভবিষ্যতে র জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।
শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। জনগণনা কমিশনার তথা প্রাক্তন আই এ এস দুর্গা শঙ্কর মিশ্র, প্রাক্তন আই পি এস বালাজি শ্রীবাস্তব ও অর্থনীতিবিদ শমিকা রবি এই কমিটির সদস্য। স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব কমিটির সদস্য সচিব হচ্ছেন৷
সারা দেশেই জনবিন্যাস সংক্রান্ত সব কিছু কমিটি সমীক্ষা করবে।
এর মাধ্যমে দেশের সংহতি, সামাজিক স্থিতি ইত্যাদি রক্ষা,মজবুত করা যাবে বলে সরকার মনে করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*