Chief Minister on Mahalaya – আমন্ত্রণ করা হবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী কেও

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে এবারও মহালয়া থেকেই দুর্গোৎসবের মহা ধূমধাম শুরু হবে। রাজ্যে এবার ই প্রথম ক্ষমতায় আসা বিজেপি র দুর্গোৎসবের আনন্দ, উচ্ছাসে শরিক হতে পারেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বালুরঘাটে জানান, এবার মহালয়া বড় মাপের উৎসব হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী কেও আমন্ত্রণ করা হবে। কে আসছেন, কবে আসছেন, ওঁরা তা জানালে তাঁরা জানানো হবে।
তাঁর কথায় ইঙ্গিত মেলে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী মহালয়ায় আসতে পারেন।
সূত্রের খবর, আগামী ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী কে আমন্ত্রণ জানানো হবে। সেখানে রাজ্যের দুর্গাপুজোর ইতিহাস, লোক সংস্কৃতি কে তুলে ধরার পাশে ধুনুচি, ছৌ, ঢাকের বাদ্য ইত্যাদি নিয়ে জমজমাট অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে এসে ও প্রধানমন্ত্রী জয় মা কালী, মা দুর্গা ধ্বনি দিয়েছিলেন।
দুর্গাপুজোয় দিল্লির এক মন্ডপেও গেছিলেন। কলকাতার ঐতিহ্য ময় পুজোয় তাঁরা যাতে আসেন, এর জন্য মুখ্যমন্ত্রী উদ্যোগ নেবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*