রোজদিন ডেস্ক: পুজোর বাদ্যি শেষ হলেই রাজ্যে পুরভোটের (Coming Municipal Election) দামামা বেজে উঠতে চলেছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই পুর নির্বাচনই তাদের প্রথম পরীক্ষা।
কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন নিয়ে প্রশাসনের প্রস্তুতিও শুরু হয়েছে।
গেরুয়া শিবির নিশ্চিত, এই নির্বাচনে তাঁরা জয়ী হবেনই।
রাজ্য নেতৃত্ব পুর নির্বাচন এককভাবে লড়তে আগ্রহী। অন্যদিকে এনডিএ-র নতুন শরিক, সাবেক তৃণমূলের সাংসদ রা পুরভোটে বিজেপি র সঙ্গে জোট বেঁধে লড়বেন বলে জানিয়েছেন।
এতে তীব্র আপত্তি রাজ্য বিজেপির। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুধবার পরিস্কার জানান, পুর নির্বাচন তাঁরা এককভাবে লড়বেন। এর আগে সুকান্ত মজুমদার , রাহুল সিনহা প্রমুখ বিশিষ্ট নেতারাও একই কথা জানান।
অন্যদিকে এনসিপিআই-এর দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি দিল্লিতে জানান, পুর ভোটে তাঁরা বিজেপির সঙ্গে জোট বেঁধেই লড়বেন। সূত্রের খবর এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের প্রাথমিকভাবে কথাও হয়েছে।
দুই পক্ষের দুই মত নিয়ে রাজনৈতিক মহল এখন সরগরম। রাজনীতির কারবারিরা এখন সেদিকেই তাকিয়ে।
বিজেপি রাজ্য নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট, তাঁরা সাবেক তৃণমূলের, এনসিপিআই-এর সঙ্গ এড়িয়ে চলতে চান। তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাই তাঁদের লক্ষ্য।
এই বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও মুখ না খোলায় পুরো বিষয়েই ধোঁয়াশা অব্যাহত।

Be the first to comment