After Six Years – সুশান্ত রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যর সিবিআই তদন্তের নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক: After Six Years, তাঁরা দুজনেই অকাল প্রয়াত। বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মঘাতী হওয়া নিয়ে দেশ জুড়ে আলোড়ন উঠেছিল। প্রশ্ন উঠেছিল তাঁর প্রাক্তন ম্যানেজার তরুণী দিশা সালিয়ানের রহস্য মৃত্যু নিয়েও। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর এক সপ্তাহ আগে মালাডের এক বহুতল থেকে পড়ে প্রাণ হারিয়েছিলেন প্রাণোচ্ছল তরুণী দিশা। পুলিশ একে দুর্ঘটনায় মৃত্যু বলেছিল। তিনি আত্মঘাতী হন বলে মনে করা হয়েছিল।
দিশার পরিবার এই সব কথা মানতে পারেননি। বুধবার বোম্বে উচ্চ আদালত তাঁর বাবার দায়ের করা মামলায় সি বি আই তদন্তের নির্দেশ দিয়েছে। যা নিয়ে বলিউডে এখন চর্চা তুঙ্গে।

দিশার বাবা সতীশ সালিয়ান তাঁর কন্যার অকাল রহস্য মৃত্যু নিয়ে এফআইআর নথিভুক্ত ও তদন্তের আর্জি জানান। উচ্চ আদালত এর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় অনেক তথ্য সামনে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রথমে দিশার পরিবার একে হত্যা বলে মনে করে নি। পরে তাঁর বাবা বোম্বে উচ্চ আদালতে অভিযোগ করেন, এর অপরাধের দিক আছে, তদন্ত ও ঠিক ভাবে হয় নি বলে ইঙ্গিত করেন। তিনি অবশ্য অভিযুক্ত হিসাবে কার ও নাম করেন নি। সূত্রের খবর, এর সঙ্গে উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে, অভিনেতা দিনো মোরিয়া, সূরজ পাঞ্চালি প্রমুখের নাম শোনা যাচ্ছে। এর আগেও আদালত জানতে চেয়েছিল কেন এই ঘটনায় এফ আই আর হয়নি।
যে রাতে দিশা সালিয়ানের মৃত্যু হয়, কিভাবে তা হয়েছিল সিবিআই-কে তার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। ওই দিন রাতে মালাডের একটি পার্টি চলছিল, সেখানে কি হয়েছিল, কোন পরিস্থিতিতে দিশা পড়ে যায় তা সিবিআই তদন্ত করবে।
দীর্ঘ ছয় বছর পর এই রহস্য মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটিত হবে কিনা সব মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*