CM Suvendu Adhikari In Balurghat – নেশার সামগ্রী নষ্ট করলেন, দিলেন জোড়া উপহার ও

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বালুরঘাটে (CM Suvendu Adhikari In Balurghat) নিজে রোলার চালিয়ে বিপুল পরিমাণ নেশার সামগ্রী নষ্ট করলেন। স্থানীয় পুলিশ প্রশাসন এই সব বাজেয়াপ্ত করেছিল। আজ ওখানে গিয়ে তা ভেঙে গুঁড়িয়ে কড়া বার্তা দেন তিনি। বলেন, নেশার কারবার কোন ভাবেই বরদাস্ত করা হবে না। বিশেষত তরুণ দের এর থেকে দূরে রাখতে প্রশাসনকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। এই কারবারে যুক্ত দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের পাশে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।
কালুরঘাটে গিয়ে ওখানে মেডিকেল কলেজ হওয়ার কথা জানান। এই ছাড়া বালুরঘাটের বিমানবন্দর সংস্কার, পুনরুজ্জীবন করে তার সার্বিক উন্নয়নের কথা ঘোষণা করেন।

আজ খারাপ আবহাওয়া থাকায় পূর্নিয়া থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উড়তে পারেনি। তিনি সড়কপথে ওখানে যান৷ রাস্তায় বহু মানুষ তাঁকে স্বাগত জানান। তাঁদের আন্তরিক অভ্যর্থনায় আপ্লুত মুখ্যমন্ত্রী কয়েক জায়গায় গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়ি মুখ্যমন্ত্রী মধ্যাহ্ন ভোজ সারেন। তাঁর স্ত্রী নিজের হাতে নানা রকম সুস্বাদু পদ রান্না করে তাঁকে খাওয়ান। আমিষ, নিরামিষ সহ দই, মিষ্টির সমারোহে রীতিমত আপ্লুত তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তাঁর কালুরঘাট সফর ঘিরে আমজনতার উচ্ছাস, উল্লাস ছিল চোখে পড়ার মত। উত্তরবঙ্গের এই প্রত্যন্ত জনপদকে সব দিকে উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*