Donald Trump হরমুজ প্রণালী র নাম বদলে ট্রাম্প প্রণালী র প্রস্তাব দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত হরমুজ প্রণালী র নাম ট্রাম্প প্রণালী রাখার প্রস্তাব দিলেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই প্রণালী এখন আমেরিকার অধীনে, তবে এর নাম কেন ট্রাম্প প্রণালী হবে না?
তিনি এই অঞ্চল কে আমেরিকার নতুন অঞ্চল বলেও অভিহিত করেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প কানাডার অন্টারিও লেক কে লেক আমেরিকা, মেক্সিকোর উপসাগর কে আমেরিকার উপসাগর আখ্যা দিয়ে বিশ্বের নজর কেড়েছিলেন, এবার তিনি হরমুজ প্রণালী কে সরাসরি নিজের নামেই নামকরণের প্রস্তাব দেওয়ায় বিভিন্ন মহলে বিস্ময় দেখা দিয়েছে।
উল্লেখ্য, ইরানে আমেরিকার আক্রমণের ঝাঁঝ বেড়েই চলেছে। এক বিয়ে বাড়িতে মার্কিনী হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এর পালটা ইরান ও আমেরিকা কে হুঁশিয়ারি দিয়েছে।
দুই দেশের যুদ্ধে ভারত সহ একাধিক দেশের উদ্বেগের পারদ বাড়লেও তা বন্ধ রাখার কোন ইঙ্গিত মেলে নি। নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। কবে, কিভাবে তা থামবে কেউ ই বুঝতে পারছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*