রোজদিন ডেস্ক: কেন্দ্র তাঁদের কথা দিয়েও কথা না রাখার অভিযোগ তুলে ফের মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সি জে পি)। মঙ্গলবার শীর্ষ আদালত বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সারা দেশে তাঁদের বিক্ষোভ মামলাগুলি বাতিল করায় পাঁচ সেপ্টেম্বরের বিক্ষোভ মিছিল প্রত্যাহার করলেন তাঁরা। তবে যে ২৮৭৩ জনের বিরুদ্ধে অতীত অপরাধের অভিযোগ আছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ নতুন ভাবে এফ আই আর করবে বলে আদালত জানায়।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস, বহু পরীক্ষার্থীর আত্মহননের প্রতিবাদে দেশ জুড়ে গণ আন্দোলন গড়ে তোলে নব গঠিত এই দল। তাঁদের চাপে নতি স্বীকার করে শিক্ষা মন্ত্রী পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সম্পুর্ন নতুন এই আন্দোলনের মূল হোতা ছিলেন তরুণ প্রজন্ম।।যা দেশ বিদেশের বহু মানুষ কেও আকর্ষণ করেছিল।

Be the first to comment