Ex CPIM MLA বিপ্রেন্দু চক্রবর্তী প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক: সিপিএমের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ছিয়াত্তর। বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। অধুনা বাংলাদেশের রঙপুরে তাঁর জন্ম হলেও শৈশব থেকেই তিনি পরিবারের সঙ্গে দুর্গাপুরে থাকতেন। এলাকার মানুষের সঙ্গে ছিল তাঁর হৃদ্য সম্পর্ক। সবার পাশে দাঁড়াতেন। বিপ্রেন্দু চক্রবর্তীর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমেছে। দুর্গাপুরের উন্নয়নে তাঁর অবদান ছিল সর্বজনবিদিত।। দু হাজার ছয় সালে তিনি বিধায়ক হয়েছিলেন। গৌরাঙ্গ চ্যাটার্জি সহ দলের বিশিষ্ট নেতা,কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*