রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পবিত্র রথযাত্রা উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। সমাজ মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি দিয়ে তিনি বলেন, শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রীজগন্নাথদেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম।
প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ,শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা করি।
সনাতন ধর্মের পূজারী মুখ্যমন্ত্রী আজ কলকাতার ঐতিহ্যময় ইসকন মন্দিরের রথের রশিতে টান দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*