পদ্মের রাজ্যে এবার মহা সমারোহে রথযাত্রা পালিত হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
সকাল থেকে কখনো মেঘ, কখনো বৃষ্টি, এর মাঝেই কলকাতা সহ রাজ্যর বিভিন্ন প্রান্তে রথযাত্রা উপলক্ষে তৎপরতা তুঙ্গে উঠেছে। কলকাতার বিখ্যাত ইসকনের রথযাত্রায় এবার অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘায় রথযাত্রায় তাঁর বাবা শিশির অধিকারী অংশ নিতে পারেন বলে জানা যায়। কামারপুকুর, মাহেশ, মায়াপুর, খিদিরপুর, উত্তর কলকাতার একাধিক ঐতিহ্যবাহী রথযাত্রা নিয়েও আমজনতার উচ্ছাস, উৎসাহ চোখে পড়ার মত।
ইসকন সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমে উঠেছে। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন টলিউডের তারকাদের নিয়ে রথের রশিতে টান দিতেন। এবার তা হবে না
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। তাঁকে দেখে উপস্থিত জনতার উন্মাদনাও চোখে পড়ার মত। উঠেছে জয় শ্রীরাম ধ্বনিও।
মুখ্যমন্ত্রী প্রথমে ইসকনের মন্দিরে যান। সেখানে মব্দিরে পুজো দেন, আরতি করেন। তাঁর গলায় রজনীগন্ধার মালা।
এবার একাধিক রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে দিয়েছে রাজ্য।
আজ ইসকন মন্দিরেও তিনি প্রাক্তন আমলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। জানান, রাজ্যকে দুর্নীতি মুক্ত করে তুলতে তাঁরা সব রকম প্রয়াস নিচ্ছেন।
মুখ্যমন্ত্রীকে ইসকনের কর্মকর্তারা স্বাগত জানান।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজ সস্ত্রীক মায়াপুরে গেছেন। সেখানে রথযাত্রায় অংশ নেবেন।
সব মিলিয়ে এবার রাজ্যব্যাপী উৎসাহ, উদ্দীপনার সঙ্গে রথ যাত্রা উৎসব পালিত হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*