Co-Operative Sector Neglected In State – প্রাক্তন সরকার কে নিশানা করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সোমবার মধ্যমগ্রামে মহিলা পরিচালিত সমবায় সমিতির এক অনুষ্ঠানে প্রাক্তন সরকারকে নিশানা করে তিনি বলেন,রাজ্যে সমবায় আন্দোলন উপেক্ষিত, অবহেলিত ছিল। ছয় হাজারের বেশি সমিতির মধ্যে দু হাজার ই নিষ্ক্রিয়। অথচ এর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন সম্ভব। প্রসঙ্গত গুজরাটের জনপ্রিয় আমূল এর উল্লেখ করেন। এই সংস্থা হাওড়ার সাঁকরাইলে ছয়শো কোটি টাকা বিনিয়োগে দই সহ দুগ্ধ জাত সামগ্রীর কারখানা খুলছে বলে জানান।
মুখ্যমন্ত্রীর সফর কালে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না বলে মধ্যমগ্রামে বিক্ষোভ দেখান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*