যন্তরমন্তরে সংহতি জানাতে প্রকাশ রাজ সহ সিপিএমের নেতারা

Spread the love

রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হয়েছেন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী সোনম ওয়াংচুক। দু সপ্তাহ ধরে ওখানে অনশন আন্দোলন করছেন তিনি। রবিবার বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ সহ একাধিক সিপিএম নেতা যন্তর মন্তরে তাঁদের সংহতি জানাতে যান। রাজ্যের দুই বিশিষ্ট নেতা সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ি ও সেখানে গেছিলেন। এই ছাড়া টমাস আইজ্যাক, জিতেন চৌধুরী ও সেখানে যান।
সি জে পির এই আন্দোলনে আগেই এস এফ আই সহ বহু বামপন্থী ছাত্র সংগঠন এতে যোগ দিয়েছে। এইদিন বিশিষ্ট সিপিএম নেতারা সেখানে যাওয়ায় তা অন্য মাত্রা নেয় বলে রাজনৈতিক মহল মনে করেন।
সুজন চক্রবর্তী বলেন, নিট প্রশ্নপত্র ফাঁস সহ নানা অপরাধে অভিযুক্ত ধর্মেন্দ্র প্রধান৷ তাঁর ওই পদে থাকার অধিকার না থাকলেও প্রধানমন্ত্রী তাঁকে রক্ষা করছেন। শমীক লাহিড়ি আন্দোলন কে সমর্থন জানিয়ে বলেন,দুর্নীতি ও মানুষ কে ভাগ করার যে নীতি সরকার নিয়েছে, দেশের তরুণ প্রজন্ম তার বিরুদ্ধে লড়ছেন।সারা দেশেই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।
অথচ কেন্দ্র এই নিয়ে নির্বিকার।
উল্লেখ্য, কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ডাকেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের দাবিতে জোরদার আন্দোলন হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*