Dengue Death বেড়ে সাত, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী গুরুত্ব দিলেন সচেতনতা অভিযানে

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে মারণ ডেঙ্গু প্রাণ কেড়েছে সাত জনের। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি এই কথা জানান।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইদিন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য মন্ত্রী সহ অন্যদের সঙ্গে উচ্চ পর্যায়ের পর্যালোচনা করেন। পরে তিনি জানান, এখন অবধি রাজ্যে ডেঙ্গু আক্রান্ত র সংখ্যা চার হাজারের বেশি।মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনা, হাওড়া, নদীয়ায় এই রোগে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী উভয়েই ডেঙ্গু নিয়ে সচেতনতা অভিযানের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দেন। মুখ্যমন্ত্রী ডেঙ্গুর তথ্য গোপন করা যাবে না বলে জানান। বলেন, গত বছর ৭৬০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
বহু পুরসভায় প্রধান নেই। এমন কি কলকাতার ৬১ টি ওয়ার্ডে এই রোগের কোন তথ্য নেই। তা জোগাড় করার চেষ্টা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর দাবি, গতবারের থেকে এখন অবধি রাজ্যে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা অনেক কম। জ্বর হলে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। আগামী নভেম্বর অবধি রাজ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা অভিযান চলবে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে দুদিনের বিশেষ সাফাই অভিযান হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*