রোজদিন ডেস্ক: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ৩রা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠান ও বছরব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এবার শুধু আর ব্যানার পোস্টারের মাধ্যমে মহানায়কের জন্ম বর্ষ পালিত হবে না বরং ৪ দিন ব্যাপী চলবে অনুষ্ঠান। ৩ রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মহানায়কের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা হবে। সকাল ৯ টায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ৬টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি শ্রদ্ধা জ্ঞাপন পদযাত্রার আয়োজন করা হয়েছে। এরপরে গগনেদ্র প্রদর্শশালায় উত্তম কুমারের জীবন ও কর্ম বিষয়ে একটি প্রদর্শনী উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

পরের দিন ও উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী । বিকেলে নন্দন১ এ প্রেক্ষাগৃহে সত্যজিৎ রায় পরিচালিত নায়ক ছবির প্রদর্শন করা হবে বিকেলে সদনে মহানায়ক ডাকবিভাগের পক্ষ থেকে মহানায়কের স্মরণে বিশেষ খান ও ডাকটিকিট প্রকাশ করা হবে। এরপর উত্তম কুমারের সমকালীন অভিনেতা অভিনেত্রীদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে।

৫ তারিখ বিকেলে নায়িকাদের চোখে উত্তমকুমার এবং অভিনেতা উত্তমকুমার বিষয়ক দুটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে
৬ তারিখ চলচ্চিত্র জগতের শিল্পীবৃন্দ সঙ্গীত নৃত্য ও অভিনয়ের মাধ্যমে মহানায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আজ সাংবাদিক সম্মেলনে , বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন যে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বর্তমান প্রজন্ম বিশেষত জেন জির কাছে মহানায়ক এর অভিনয় , তার পরিচিতি তুলে ধরা এবং তাঁকে চির অমর করে রাখা।
বেশ কয়েকটি ট্যাবলো থাকবে যা ঘুরে ঘুরে মহানায়কের জীবন সম্পর্কে মানুষকে অবহিত করবে। এদিন শতবর্ষে মহানায়কের বিশাল পোস্টার উন্মোচন ও করা হয়।

Be the first to comment