রোজদিন ডেস্ক :
সরকারের প্রচারে ও কাজ দিলো না। প্রতারকদের ডিজিটাল গ্রেফতারের ফাঁদে পড়ে ৩০ লক্ষ টাকা খোয়ালেন দিল্লির (Digital Arrest in Delhi) বর্ষীয়ান দম্পতি। প্রতারক রা তাঁদের এ টি এস, এন আই এ আধিকারিকের ভূয়ো পরিচয় দিয়ে ভয় দেখিয়ে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সূত্রের খবর, ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত রেল কর্মীকে ভূয়ো পরিচয় দিয়ে বলা হয়, (গত বছর) লাল কেল্লা বিস্ফোরণের ঘটনায় তিনি টাকা দিয়েছেন। এমন কি প্রতারকরা আরবিআই স্বীকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে তাঁর কাছে টাকা আদায় করে।
প্রতারিত হয়েছেন বোঝার পর বয়স্ক দম্পতি পুলিশের দ্বারস্থ হন।
গত বছরের এই প্রতারণার ঘটনায় পুলিশ দীর্ঘদিন তদন্ত করে সম্প্রতি সাফল্য পেয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সুনীল সিংলাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে হরিয়ানার ফতেহাবাদের এই ব্যক্তি একাধিক সাইবার অপরাধে যুক্ত। এই ধরনের ছয়টি প্রতারণায় তিনি এক কোটি টাকার বেশি হাতিয়েছেন। পুলিশ আরও তদন্ত করছে।

Be the first to comment