রোজদিন ডেস্ক : Bangladesh is heading towards “another Pakistan”
বাংলাদেশ আরেকটি পাকিস্তান হতে চলেছে। ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পুত্র সজীব ওয়াজেদের এই মন্তব্য কে সমর্থন করে এই কথা বলেন। এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকারে তিনি ওখানে আওয়ামী লীগের নেতাদের অভিযুক্ত করে আক্রমণ করা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন। ওই দেশ আরেকটি পাকিস্তান হওয়ার দিকে এগোচ্ছে বলে পুত্র সজীব ওয়াজেদের বক্তব্যকে সমর্থন করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিঁধে তিনি বলেন,উনি যখন ব্রিটেনে নির্বাসনে ছিলেন, সেখানে তাঁর রাজনৈতিক সভা সমাবেশ নিয়ে তিনি কোন প্রশ্ন তোলেননি, এখন তাঁর ভারতে থাকা, বক্তব্য নিয়ে হৈ চৈ করা ও উচিত নয়৷ ইন্দো – বাংলাদেশ সম্পর্কর ক্ষেত্রে তাঁর এই দেশে থাকা কে যুক্ত করাও উচিত নয় বলে তিনি জানান। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর ক্রমাগত আক্রমণ, হিংসা অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া যায় না।
সূত্রের খবর, ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন বলে মনস্থ করেছেন।
প্রসঙ্গত৷ ২০২৪ সালের অগাস্ট মাস থেকে শেখ হাসিনা ভারতে গোপন আস্তানায় বাস করছেন।
ডিসেম্বরে তিনি দেশে ফেরার মনস্থ করলেও অভিজ্ঞ মহলের তা নিয়ে সংশয় আছে।

Be the first to comment