রোজদিন ডেস্ক :
বাদুড়িয়ার বিদায়ী টিএমসি বিধায়ক কাজি আবদুর রহিম (দিলু) কংগ্রেসে যোগ দিলেন। আজ দিল্লিতে দলের সদর দফতরে গিয়ে তিনি কংগ্রেসের পতাকা হাতে নেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর তাঁকে স্বাগত জানান।
উল্লেখ্য, এবার তৃণমূল তাঁকে বিধানসভা নির্বাচনে মনোনয়ন দেয়নি। রাজনৈতিক মহল মনে করেন, তিনি কংগ্রেসের হয়ে ওই আসনে প্রার্থী হতে পারেন। গতকাল কংগ্রেসের যে ২৮৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে বাদুড়িয়ার নাম না থাকায় এই জল্পনা জোরালো হয়েছে।
গত নির্বাচনে তিনি এই আসন থেকে ৫১.৫৩% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।
দলে কাজি আবদুর রহিম (দিলু) কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, উনি গাছের মত বাদুড়িয়ার মানুষকে সহয়াতা করেছেন। মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল, গোলাম আহমেদ মীর প্রমুখের সঙ্গে মিলে সৈন্যর মত কাজ করবেন।
বিজেপির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ওরা এখানে বিকল্প হতে চায়, কিন্তু এখন অবধি এমন কোন ট্রেলার দেখায়নি, যা মুভি হবে! তৃণমূল ও বিজেপি উভয়কেই আটকানো তাঁদের লক্ষ্য বলে দৃঢ়ভাবে জানান।

Be the first to comment