রবিতে জেলায় জেলায় দুর্যোগ!বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস,বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিতে দিনভর রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। যদিও শনিবার থেকেই খানিকটা কমেছে কলকাতাসহ শহরতলির তাপমাত্রা। একধাপে কমেছে তাপমাত্রা। রবিবারের পর তা আরও কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, সোমবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

রবিবার দিনভর দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। কলকাতার পাশাপাশি বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, নদিয়ায় জারি হয়েছে সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমানে।
শুধু শনি-রবিই নয়, আগামী ২১ মে পর্যন্ত চলবে এই দুর্যোগ, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পাশপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের বেশিও হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*