Disaster in Nepal – তিন দেশকে দূষে ক্ষতিপূরণের দাবি বিধ্বস্ত নেপালের

Spread the love

রোজদিন ডেস্ক: হড়পা বানে বিধ্বস্ত নেপাল (Disaster in Nepal) এই বিপর্যয়ের জন্য ভারত, চিন ও আমেরিকাকে দায়ী করে ক্ষতিপূরণের দাবি করেছে। বিপর্যস্ত দেশটির অভিযোগ, এই তিন দেশের কার্বন নিঃসরণের জন্য উষ্ণ হচ্ছে পৃথিবী। গলে যাচ্ছে হিমবাহ। নেপালের সাম্প্রতিক নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের জন্য
এরাই দায়ী।
অন্যদিকে নেপালে নিখোঁজ থাকা এই রাজ্যের পর্যটকদের এখনও খোঁজ মেলেনি। পরিজনরা অধীর আগ্রহে তাঁদের খবরের আশায় আছেন।
বুধবার ভয়ঙ্কর এই বিপর্যয়ে নিহতের সংখ্যা বারোশো ছাড়িয়েছে। নিখোঁজ কয়েক হাজার। প্রিয়জনের খোঁজে গোটা নেপালে এখন শুধুই হাহাকার।
থামছে না মৃত্যু মিছিল। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট মহল। বিপর্যয়ের কারণ নিয়েও কাটা ছেঁড়া অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*