- আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা।
- আর জি কর কাণ্ডে তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে এবার পুলিশের জালে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে। বৃহস্পতিবার ভোররাতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করে।
- বৃহস্পতিবার ভোররাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অভিষেক।
- আপাতত মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপটি। তবে সমুদ্র থেকে অনেকটা দূরে চলে গেলেও এর শক্তিক্ষয় হয়নি। এই কারণেই দক্ষিণবঙ্গে এখনও অব্যাহত বৃষ্টি। বৃহস্পতিবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
- উত্তরপ্রদেশের সোনিপতের খারখোদা এলাকায় কেএমপি এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনা। গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত তিন শ্রমিক। গুরুতর জখম নয় জন।
- কেরালার পালাক্কাড়ে ৫৪ কেজি গাঁজা-সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা ওডিশার বাসিন্দা।
- ৩১ জন বাংলাদেশিকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পরে বেঙ্গালুরু পুলিশ নিয়ে এল মালদায়।
- ইটভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকার ঘটনা। মৃতের নাম ভাস্কর সিং (৩৪)।
- পাকিস্তানের নারোওয়ালের সিরাজ গ্রামে শতাব্দীপ্রাচীন একটি মন্দির ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। সংখ্যালঘুদের অধিকার ভিত্তিক দল পিএমএমপি-র প্রধান আসলাম পারভেজ সাহোত্রা এর নিন্দা করে মন্দির পুনর্নির্মাণের দাবি করেছেন।
- মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত হরমুজ প্রণালীর নাম ট্রাম্প প্রণালী রাখার প্রস্তাব দিলেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, এই প্রণালী এখন আমেরিকার অধীনে, তবে এর নাম কেন ট্রাম্প প্রণালী হবে না?

Be the first to comment