CAMAC STREET OFFICE: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তাণ্ডব, ভাঙচুর, ভিডিয়ো পোস্ট করলেন সাংসদ

Spread the love

প্রতিবেদন: গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস (camac-street-office)। এবার সেই অফিসে দূষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ উঠল। অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই হামলার ভিডিয়ো। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অভিষেক। অভিযোগ, ভাঙচুর, তাণ্ডবের পর অফিসের কর্মীদের কাছ থেকে তাঁদের মোবাইলও কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনায় বিজেপি আশ্রিত দূষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের অভিযোগ, অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে হামলা চালিয়েছে। কর্মীদের মোবাইল কেড়ে অফিস তছনছ করা হয়েছে, আসবাবপত্র ভাঙচুর করা হয়। বারবার ফোন এবং ইমেল করেও প্রায় ২ ঘণ্টা পুলিশের কোনও সাড়া পাওয়া যায়নি।

বুধবার রাতে এই হামলা হয়েছে বলেই অভিযোগ। তৃণমূল কংগ্রেসের আর দাবি, গোটা হামলা পুলিশের উপস্থিতিতেই চালানো হয়েছে। সে সময় ওই অফিসের কর্মীরাই অফিস পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সশস্ত্র কর্মীরা অফিসে ঢুকে প্রথমে কর্মীদের মারধর করে ফোন কেড়ে নেয়। এরপর নির্বিচারে ভাঙচুর চালায়। খবর পেয়ে সাত সকালে ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূলের আইটি সেলের উপাসনা চৌধুরী আরও অনেকে। গোটা অফিসটাই পুলিশ ঘিরে রেখেছে। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

https://youtube.com/shorts/lI83rJE8XsA?feature=share

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*