রোজদিন ডেস্ক :
উগান্ডা থেকে ইবোলার উপসর্গ নিয়ে এক তরুণী বেঙ্গালুরু আসায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল তাঁকে সংক্রামক রোগ সংক্রান্ত সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ ইবোলা আক্রান্ত এলাকা থেকে আসায় তাঁর ওপর কড়া নজর রাখা হয়৷ তাঁর শরীরে হালকা ব্যথা, গা ম্যাজম্যাজ করার উপসর্গ থাকায় উদ্বেগ দেখা দেয়৷ পরীক্ষার পর আজ তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তাও স্বাস্থ্য দফতর কোন ঝুঁকি না নিয়ে আরও একবার তাঁর শারীরিক পরীক্ষা করবে বলে জানা যায়।
আফ্রিকার কয়েকটি দেশে মারণ ইবোলা ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করে। তার প্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Be the first to comment