- এসআইআর বৈধ, জানিয়ে দিল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ।
- কমিশনের এসআইআর করার অধিকার রয়েছে, একে কোনও ভাবে বেআইনি বলা যাবে না, বলল শীর্ষ আদালত।
- নিখুঁত ভোটার তালিকা তৈরির জন্য এটি অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া, বলছে সুপ্রিম কোর্ট।
- ভোটার তালিকায় নাম থাকা মানেই তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে, এমন ধারণা ঠিক নয়, সুপ্রিম কোর্ট।
- আজ থেকে রাজ্যে চালু অন্নপূর্ণা ভাণ্ডার-এর নথিভুক্তিকরণ, ফর্ম প্রকাশ করবে সরকার।
- ফর্ম ভরে জমা দিলে মিলবে মাসিক তিন হাজার টাকা ভাতা, যারা পাবেন না, তাঁদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে।
- সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের উদ্দেশ্য করে হুমকি ভিডিয়ো, পুলিশের জালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে পুরীর হোটেলে মিলল দিলীপ মণ্ডলের খোঁজ। আটক করে কলকাতায় আনছে বেঙ্গল এসটিএফ।
- প্রকাশ্য জনসভা থেকে আপত্তিজনক মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় দায়ের জোড়া এফআইআর।
- নিট প্রশ্নপত্র ফাঁসে এবার লাতুরের ডাক্তার, পুনের শিক্ষককে গ্রেফতার করল সিবিআই।
- গ্রেট নিকোবর প্রকল্প,পরিবেশ অধিকার রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ কংগ্রেস নেতা জয়রাম রমেশের।
- আর্থিক তছরূপের অভিযোগ, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়নের বাড়িতে ইডির হানা।
- শরীরে ইবোলা উপসর্গ, বেঙ্গালুরুতে খোঁজ মিলল তরুণীর, জানা গিয়েছে উগান্ডা থেকে আসেন তিনি।

Be the first to comment