Ex TMC MLA বিশ্বজিৎ দাস আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক : 
বনগাঁর প্রাক্তন টিএমসি বিধায়ক বিশ্বজিৎ দাসকে আজ বিকেলে আগ্নেয়াস্ত্র সহ পুলিশ গ্রেফতার করেছে। গোপালনগর বাজার চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
২০১১, ২০১৬ সালে সাবেক তৃণমূলের হয়ে বনগাঁয় জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। কিন্তু ২০২১ এর আগে তিনি বিজেপিতে যোগ দেন। জয়ীও হন। এরপর ফের তৃণমূলে ফেরেন। বরাবরই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। রাজ্যে পালাবদলের পর মাস দুয়েক আগে বিশ্বজিৎ দাস ঋতব্রত শিবিরে গিয়ে দেখা করে আসেন। তবে ওই শিবিরে গেলেও তিনি দলের মূল স্রোতে থাকার বার্তাও দেন।
প্রাক্তন এই বিধায়ক বনগাঁর একটি বিদ্যালয়ে শিক্ষাকর্মীর চাকরি করেন। সূত্রের খবর, আজ বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁর গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বিজেপির জেলা নেতা নৃপেন বিশ্বাস,মল্লিকা বিশ্বাস প্রমুখের দাবি, তৃণমূলে থাকার সময় প্রাক্তন বিধায়ক বহু অত্যাচার করেছেন। তাঁকে ” হার্মাদ”, দুষ্কৃতি ইত্যাদি বলে মন্তব্য করেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*