সকালে নরেন্দ্রপুরের কারখানায় অগ্নিকাণ্ড

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুরের একটি কারখানায় আচমকা আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই রোজকার কাজ চলছিল ওই কালী তৈরির কারখানায়। আচমকাই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কারখানায় প্রতিমা তৈরির প্রয়োজনীয় নানা রাসায়নিক এবং দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন খুব দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। কারখানায় প্রচুর রাসায়নিক মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। স্থানীয় পুলিশ, প্রশাসনও ঘটনাস্থল ঘিরে ফেলেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*