মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-সহ টিএমসি-র প্রতিনিধিরা 

Spread the love

রোজদিন ডেস্ক :

দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বিরোধী সাংসদ বিধায়করা। আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকে যোগ দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক বীণা মন্ডল, আনিসুর রহমান।

নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগণা নিয়ে আজ মুখ্যমন্ত্রীর ডাকা এই প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়। যা গত সরকারের আমলে ছিল না৷ মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সরকারের বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে৷

আজ তিন জেলা নিয়ে এই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে টিএমসি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, প্রশাসন সবার।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে হওয়া প্রশাসনিক বৈঠকের এলাহি আয়োজন এখানে নেই। সাদামাটা ভাবে কল্যাণীর এক হলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এখানে সবার কথা মুখ্যমন্ত্রী শুনবেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*