মধ্যমগ্রাম স্টেশনের কাছে বিধ্বংসী আগুন, মৃত ১

Spread the love

রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রাম স্টেশনের কাছে বিধ্বংসী আগুনে প্রাণ হারালেন একজন। আজ দুপুরে স্টেশনের কাছে ওভারব্রিজের নীচে লেলিহান আগুন দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয় ট্রেন চলাচল। হোলি উপলক্ষে বহু অফিসে ছুটি ছিল, রাস্তা ঘাটে মানুষজন কম ছিলেন।
সূত্রের খবর, মধ্যমগ্রাম স্টেশনের কাছে মিষ্টির দোকানসহ একাধিক দোকানে আগুন লেগে বিপত্তি বাধে। পরপর সিলিন্ডার ফাটার আওয়াজে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ, দমকল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এক মিষ্টির দোকানের কর্মী প্রাণ হারান। তাঁর দগ্ধ মৃতদেহ দোকান থেকে উদ্ধার হয়।
পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*