রোজদিন ডেস্ক :
মধ্যপ্রদেশের পান্না জেলার নয়াপুরওয়া গ্রামে আজ কূয়ো কাটার সময় মাটি ধসে পাঁচ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। মনরেগা প্রকল্পর আওতায় তাঁরা এই কাজ করছিলেন। একটি পুরানো কুয়োয় নির্মাণের কাজ হচ্ছিল। বিজেপি সাংসদ বিষ্ণু দত্ত শর্মা এই ঘটনা অত্যন্ত দুঃখজনক জানিয়ে বলেন, তাঁরা নিহত কর্মীদের পরিবারের পাশে আছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। জেলাশাসকের সঙ্গে কথা বলে নিহতদের পরিবারগুলিকে সহায়তা দেওয়ার কথা বলেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment