রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সহ একাধিক দফতরের মন্ত্রী জিতেন্দ্র সিং এর সঙ্গে দেখা করেন৷ তাঁর সঙ্গে নানা বিষয়ে মুখ্যমন্ত্রীর কথা হয়। যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে জানিয়েছেন।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি নিয়ে তাঁদের বিস্তারিত আলোচনা হয়। এই ক্ষেত্রে উভয় সরকার যৌথ ভাবে কাজ করবে। বিশেষত আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ, ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পড়ুয়াদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য এক যোগে কাজ করবে।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্প নিচ্ছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment