জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল উচ্চ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা উচ্চ আদালত। গত ১৮ মে ফলতা পুনর্নিবাচনের আগে তাঁকে এই রক্ষা কবচ দিয়েছিল উচ্চ আদালত। ওই পুনর্নিবাচনে প্রার্থী থাকার সুবাদে তা মেলে। আগামীকাল এই রক্ষা কবচের মেয়াদ শেষ হচ্ছে। আজ ফের উচ্চ আদালতে এই মামলা শুনানির জন্য ওঠে।
সূত্রের খবর, রাজ্য পুলিশ এই বিষয়ে রিপোর্ট দেয়।
বিচারপতি পার্থ সারথি সেনের পর্যবেক্ষণ, নির্বাচনে জন্য ওঁকে অন্তর্বতী রক্ষা কবচ দেওয়া হয়েছিল। উনি এফআইআর খারিজের আবেদন চেয়ে উচ্চ আদালতে আসেননি। অতএব সেই রক্ষা কবচ বহাল থাকার কথা নয়। মামলাকারী র বিরুদ্ধে তদন্তও করা যাবে। এই প্রেক্ষিতে রক্ষা কবচ কেন তোলা হবে না?
জাহাঙ্গির খানের পক্ষে আইনজীবী ছিলেন কিশোর দত্ত। তাঁর মক্কেলের বিরুদ্ধে সাতটি এফআইআর দায়ের হয়৷ ভোটের আগে গ্রেফতার এড়াতে তিনি এই রক্ষা কবচ পেয়েছিলেন৷ আজ তা তুলে নেওয়া হয়।
এবার পুলিশ একদা ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় কিনা, রাজনৈতিক মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*