- আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দল তৃণমূলের সাংসদ, বিধায়করা।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি চাই, শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারাবছর গঠনমূলক আলোচনা হোক।”
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘কো-অর্ডিনেশনের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বলা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রকে গুরুত্ব দিতে। তৃতীয়ত, প্রাকবর্ষার কাজকে গুরুত্ব দিতে। স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করার কথাও বলা হয়েছে।’
- বৈঠক শেষে শুভেন্দু জানান, একজন বিরোধী দলের প্রতিনিধি বক্তব্যও পেশ করেছেন। হাত মিলিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার।
- অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারই নবান্ন থেকে প্রকাশিত হচ্ছে একটি ফর্ম। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে হলে , সেই ফর্ম ফিল আপ করতে হবে সকলকে।
- স্বাস্থ্য দফতর থেকে সম্পূর্ণ আলাদা করে একটি স্বতন্ত্র ‘আয়ুষ দফতর’ গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ। তার জায়গায় নাম দিচ্ছি, ‘আপনার সরকারকে বলুন’।
- দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে একসঙ্গে মিছিলে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় দমদমের সিপিএম প্রার্থী ময়ূখ বিশ্বাস সহ বাম কংগ্রেস নেতৃত্ব।
- বিরোধী দলে থাকাকালীন বিজেপির বিধায়কদের যে অসুবিধা হয়েছে। সেই অসুবিধা যাতে বর্তমানের বিরোধী দলের না হয়, তার জন্য বিরোধী দলের বরাদ্দ কক্ষকে ভালো ভাবে তৈরি করে দিতে চান বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। নওশাদ সিদ্দিকী কে ঘর দেওয়া নিয়ে অধ্যক্ষ জানান যে তিনি যদি আমাদের কাছে আবেদন জানান, তাহলে সেটা বিবেচনা করে দেখা হবে।
- মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে দেখা গেল লম্বা লাইন। ভিড় জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা।
- সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময়ে এক পথচারীকে ধাক্কা মারেন জলপাইগুড়ির রাজগঞ্জের প্রাক্তন বিডিও। কলকাতার নিউ টাউনে এই ঘটনা ঘটে। রাতভর আটক থাকার পরে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইকো পার্ক থানার পুলিশ। বিকেলে বারাসত আদালতে তোলা হয়।
- মধ্যপ্রদেশের পান্না জেলার অজয়গড় উন্নয়ন ব্লকের অন্তর্গত বেহেরপুরওয়া গ্রাম পঞ্চায়েতের নায়াপুরওয়ায় একটি কুয়ো খোঁড়ার সময়ে মাটি ধসে পড়ে মৃত্যু পাঁচজনের।
- মুর্শিদাবাদের জলঙ্গিতে গ্রেপ্তার সাত বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকার বিদুপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ওই সাত জনকে গ্রেপ্তার করে।
- ইডির হানা মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমোর বিশ্বাসপাড়ায়। ইডির হেফাজতে থাকা পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতে এ দিন হানা দিয়েছে ইডি।
- ডেরা সাচ্চা সৌদা প্রধান জেলবন্দি গুরমীত রাম সিং ফের প্যারোলে মুক্ত। এ বার ৩০ দিনের জন্য। ২০১৭ সাল থেকে এই নিয়ে ১৬ বার প্যারোলে ছাড়া পেলেন তিনি।

Be the first to comment