রোজদিন ডেস্ক :
দমদম বিমানবন্দরে মেরামতের কাজ চলার সময় একটি লিফট ছিঁড়ে বিপত্তি দেখা দেয়। সূত্রের খবর, বিমানবন্দরের ৩৪ নম্বর লিফটে মেরামতির কাজ হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই তা বন্ধ রাখা হয়। আজ দুপুরে তা মেরামতির কাজ চলার সময় আচমকাই তা ছিঁড়ে পড়ে। এর ফলে তিন জন কর্মী আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এই ঘটনায় বিমানবন্দরে চাঞ্চল্য দেখা দেয়। আতঙ্ক ছড়ায় যাত্রী মহলেও। কর্তৃপক্ষ পরিস্থিতি সামলে নেন।
আহত কর্মীদের শরীরের বেশ কিছু হাড় ভেঙেছে বলে প্রকাশ। তাঁদের চিকিৎসা করা হচ্ছে।

Be the first to comment