রোজদিন ডেস্ক: চারধামে পুণ্যার্থীর ঢলে এই পর্যন্ত ৫৩ জন প্রাণ হারিয়েছেন। গত ১৯ এপ্রিল থেকে এই পর্যন্ত ১৫ লক্ষ ৬৩ হাজার পুণ্যার্থী সমাগমে এইদিকে যেমন বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, অন্যদিকে এতজনের প্রাণহানিতে বিষাদ সৃষ্টি হয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, শুধু কেদারনাথেই ২৮ জনের মৃত্যু হয়েছে। বদ্রীনাথ, যমুনোত্রী ও গঙ্গোত্রী তে এই সংখ্যা যথাক্রমে ১০, ৮ ও ৭ জন। তবে গত দুই বছরের তুলনায় মৃতের সংখ্যা কম।
মূলত উঁচু পাহাড়, অক্সিজেনের অভাব, কষ্ট কর যাত্রা এই সবের কারণ বলে মনে করা হচ্ছে।
উত্তরাখন্ডের স্বাস্থ্য মন্ত্রী সুবোধ উনিয়াল জানান, সরকার পুণ্যার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যাত্রা পথে ৪৭ টি হাসপাতাল, ৪০০ চিকিৎসক সহ ২৮২০ জন স্বাস্থ্য কর্মী র ব্যবস্থা রেখেছেন। কোন সমস্যা হলে দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক রা এখানে আছেন বলে তিনি জানান৷

Be the first to comment