রোজদিন ডেস্ক :
চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি হলেন চার জন। এর মধ্যে দুজন বিজেপি ও দুজন তৃণমূল সমর্থক বলে জানা গেছে।
রাজ্যে পালাবদলের পর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী প্রমুখ জোর দিয়ে বার্তা দিলেও বিক্ষিপ্ত হিংসা হয়েই চলেছে।
বেলেঘাটা, নানুরে দুই তৃণমূল সমর্থক ও নিউ টাউন, উদয়নারায়ণপুরে দুই বিজেপি সমর্থক কে খুনের অভিযোগ উঠেছে। তৃণমূল সমর্থকদের হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
অন্যদিকে বিজেপি সমর্থক দের খুন করেছে তৃণমূল, এমনটাই অভিযোগ।
গতকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর আসছে। তৃণমূলের কার্যালয় ভাঙচূর ইত্যাদি খবরে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।
শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কড়া হুঁশিয়ারি দিয়েছেন, কোন বিজেপি কর্মী এমন করলে দল থেকে বার করে দেওয়া হবে।
বর্ধমানের ভাতারের নতুন বিধায়ক সৌমেন কার্ফা সকাল থেকে নিজেই অশান্তির বিরুদ্ধে মাইক নিয়ে প্রচারে নামেন। তরুণ বিধায়ক বলেন, তৃণমূলের কোন কার্যালয়ে আক্রমণ করা যাবে না।

Be the first to comment