গুজরাটে ধুলেটি উৎসবে বিষাদের ছায়া, মৃত ৩০

Spread the love

রোজদিন ডেস্ক : গুজরাটে রঙের উৎসব ধুলেটিতে বিভিন্ন এলাকায় জলে ডুবে ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। হোলির মতই গুজরাটে রঙের উৎসব ধুলেটি। পরস্পরের সঙ্গে রঙের খেলা শেষে বহু মানুষ নদী, জলাশয়ে স্নান করেন। এবার তা কেড়ে নিয়েছে বহু তাজা প্রাণ। আনন্দের উৎসব ধুলেটি পরিণত হয়েছে গভীর শোক, বিষাদে। রাজ্য জুড়ে এখন হাহাকার । জানা গেছে, সুরাতে দুই পৃথক ঘটনায় ৭ জন, আমেদাবাদে ও পৃথকভাবে দুটি ঘটনায় ৭ জন প্রাণ হারান। এছাড়া মহিসাগর, নর্মদা, মেহসানা,আরাবল্লি, আমরেলি ও দ্বারকায় রঙ খেলার পর জলে ডুবে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় যথাক্রমে ৪, ৩, ৩, ৪, ১, ১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আরাবল্লিতে দুই শিশু প্রাণ হারান। বাকি সবই যুবক। মর্মান্তিক এই সব ঘটনাই হয়েছে কিম, মাজুম, নর্মদা ইত্যাদি নদী, খাল, পুকুর হ্রদের জলে ডুবে। উৎসবের পর এমন বিয়োগান্ত ঘটনায় কার্যত গোটা গুজরাটেই শোকের ছায়া। প্রিয়জনদের হারানোর যন্ত্রণায় বিলাপ, কান্না, হাহাকার এখন বহু পরিবারের সম্বল।
দেশব্যাপী আমজনতা যখন হোলির আনন্দে মেতে উঠেছেন, তখন তরতাজা ৩০টি প্রাণ হারিয়ে শোকস্তব্ধ গুজরাট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*